প্রথমে লেখতে গিয়ে বুঝতে পারছি না কোথা থেকে লিখব। যদি আমার লেখাটা তোমার ভাল না লাগে আপু।তোমাকে কাছ থেকে কখনো দেখি নি তুমি থাকে চট্রগ্রাম আমি থাকি মিরপুরে। তোমার কাছ থেকে বয়সে আমি অনেক ছোট । তুমি করে বলছি রাগ করছ না তো???আমার সবাইকে আপনি করে বলতে ভাল লাগে না।আমি কিন্তু আগেই এই অনুমতি নিয়েছি তোমার কাছে থেকে!! আমি জানি তুমি রাগ করবে না। তবুত্ত ভদ্রতার জন্য বললাম……!!!!!
প্রথমে বলি কেমন করে তোমার ব্লগের সন্ধান পাই। বাসায় কারেন্ট নাই। মোবাইলে ব্লগ পড়ছি। হঠ্যাৎ করে তোমায় যেন দেখলাম। ডয়েল এর ব্লগ এর মনোয়ান দিয়েছে। তখন আমি গিয়ে দেখি সেখানে তোমার নাম আছে। আমি প্রথমে সাধারন ব্লগগুলো মতই দেখি তো কি লিখেছে এমন একটা ভাব নিয়ে তোমার ব্লগে যাই। কয়েকটি লেখা পড়ি। সত্যি ভাল লাগল। এটা মনে করো না আমি তেল মারছি। যেটা আমার মনে হয়েছে আমি তাই বলেছি। আসলে তোমার লেখা হাত সুন্দর। আর তোমার সংগ্রামী ইতিহাস শুনে আরত্ত ভাল লাগল। অনেককে হয়ত বলবে তোমার এই অক্ষমতার জানতে পেরে অনেক কষ্ট অনুভূব করে। কিন্তু আমি করি না। আমি গর্ব বোধ করছি। কেন করছি জান??
তোমার মত অনেকে আছে যারা নিজেরকে অনেক ছোট মনে করে ।মনে তাদের এটা হাত নেই মানে সব শেষে, কেউর পা নেই মনে করে সব শেষে, মনে না করে কি করবে আমাদের দেশের সমাজ ব্যাবস্থাটা তো এমন ই। সত্যি ধ্ধিক্কা জানাই আমাদের দেশের সমাজ ব্যাস্থাতা কে। সেই সকল মানুষদের তুমি একটা মডেল।
লেখার আগে মনে মনে ঠিক করেছিলাম কত কিছু লিখব । কিন্তু লিখতে বসে কী-বোডে যেন আর হাত চলছে না। ভেবে পাচ্ছি না কি লিখব।সব কিছু যেন ভুলে গেলাম যা যি লিখব আগে ভেবেছিলাম।
একটা ঘটনা মনে পড়ে গেল,
কিছুদিন আগে আমি একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার দূরসম্পেকর এক ভাইয়ের বিয়েতে। যেখানে গিয়ে দেখা হয় আমার এক ফুপুর সাথে । আমার বাবার চাচাতো বোন।উনি কথা বলতে পারে না। আগেত্ত উনার সাথে আমার কয়েকবার দেখে হয়েছে। আমার সাথে ইশারায় কথা বলা শুরু করল। আমি সব গুলো বুঝতে পারলাম না। কথা গুলো ছিল এরকম ,
আমি কেমন আছে?
আমার আপুর বাচ্চা কয়টা?
আপু এখন কোথায়?
আমি কিসে পড়ি?
আমি আন্তরিক সাথে উনার সাথে কথা বলি। ভালই লাগছিল।
এই ফুপুটা জন্য আমার খারাপ লাগছিল এটা ভেবে এখনো ফুপুকে পাড়াশুনা করানো হয়নি। কিন্তু উনাই ভাই b.c.s ক্যাডার এবং রসায়নে phd করেছে usa নাকি uk এখন কোন বিশ্ববিদ্যালয়ে যেন অধ্যাপনা করেছে আমার মনে পড়ছে না।
ফুপুর বয়স হবে ৩৫-৩৭ এমন । উনার শুধু সমস্যা উনি কথা বলতে পারে না। তাছাড় সব পারে। চোখে দেখে, হাটতে পারে, দেখতে ত্ত অনেক সুন্দর। কিন্তু এই একটা কারনে উনাকে সমাজ অনেক অন্য ভাবে দেখে অনেক বলে ব্যাহা….(বোবা) যেটা আমার খুব খারাপ লাগে। কেন উনা তো সুন্দর নাম আছে । কেন এই নামে ডাকা হয়ে না??
কথা বলতে না পারা কি অপরাধ এতে কি উনার হাত ছিল। আর উনাকে কেন পড়াশুনা করানো হল না। এরজন্য ধিক্কা উনার মা-বাবাকে। যদি আমার কখনো সুযোগ হয় তাহলে আমি ব্যাপার গুলো জনতে চাইব। দেখি কি উত্তর দেয়।
যখন তোমার কিছু লেখা পড়ছিলাম নিজের চোখ দিয়ে পানি চলে আসে অজান্তানে। কত অবহেলাই না করে আমাদের সমাজ । আজ যদি আমি এমন হতাম। তাহলে তো আমাকে এমন কথা হত তাই না। হয়ত আমাকে পড়াশুনা করানো হত না। আমি ব্লগে লিখতে পারতাম। কেউ জানতে পারত না আমার মনে কথাটুকু।
আপু তোমার বাবা-মাকে আমার পক্ষে থেকে স্যালুট জানাই। আর তোমার ছোট বোনটার পরীক্ষা কেমন হল? আশা করি ভাল হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।
যেদিন প্রথম আলো তে দেখলাম তুমি দ্বিতীয় হয়েছে খরবটা পড়ে আমার অনেক ভাল লেগেছে। সাথে সাথে আমি আম্মাকে ডেকে তোমার কথা বলি। আম্মা তো ব্লগ –ব্লগি এগুলো বুঝে না। তাই আম্মাকে বুঝাতে সময় লাগছে ১০ মিনিট বুঝলাম ব্লগ কি ?? ডয়েল এটা কি ইত্যাদি বুঝতে পেরে আম্মা অনেক খুশি হয়। আম্মা বলে ইচ্ছাটাই আসলে……………
আপু সবার দোয়া আছে তোমার সাথে । আশা করি বি-স্ক্যান নিয়ে তুমি এগিয়ে যাবে এবং একদিন একদিন ঠিক আমাদের সবার দৃষ্টি পরিবর্তন হবে। মানুষ মানুষকে সম্মান করতে শিখবে।
-
বি-স্ক্যান সাইটা আমি ভাল করে দেখলাম। তোমাদের সংগঠনের সাফল্য কামনা করি। যদি কখনো আমার বি-স্ক্যান কিংবা এমন কোন সামাজিক কাজে তাহলে আমাকে বলবে তাহলে আমি যাথাসাথ্য চেষ্টা করব।
প্রথমে বলেছিলাম কি লিখব ভেবেই পাচ্ছি না । কিন্তু এখণ অনেক কিছু লিখতে ইচ্ছা করছে। কিন্তু সময় নেই। এখনই বাহিরে যেতে হবে।ভাল থাক আপু ।
ইতি
তুসিন


ভালো পোষ্ট । অনেকেই হয়ত এমন পোষ্ট লিখতে চাচ্ছিলেন । আপনাকে সাহস করে লিখে ফেলায় ধন্যবাদ ।
সাবরিনা আপুর কথা গতকাল প্রথম শুনেছিলাম। জেনেছি একজন বাংলাদেশির সেরা ব্লগার হওয়ার কথা। আমরা গর্বিত।
লেখাটি ভালো লাগলো। ধন্যবাদ
টুইটারে দেখছিলাম ওনাকেই ওনাকে ভোট দিচ্ছিল। দোয়া করি যেন উনি নিজের মত করে বাঁচে থাকতে পারে।
অনেক ভালো লিখেছেন, ধন্যবাদ…