Monthly Archives: ডিসেম্বর 2011

নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ — “ব্ল্যাক ফ্রাইডে ” হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ
তারিখ: ০৬-১২-২০১১

শুক্রবার মুসলমানদের জন্য পবিত্র একটি দিন। খ্রিষ্টানদের রোববার, ইহুদিদের শনিবার। সপ্তাহের তিন দিন, তিন ধর্মাবলম্বীরা নিয়ে বসে আছে।
শুক্রবার মুসলমানদের পবিত্র দিন বলেই কি আমেরিকানরা ‘কালো শুক্রবার’ আবিষ্কার করল? থ্যাংকস গিভিংয়ের রাত থেকেই শুরু এই কালো শুক্রবার। একটি দিনের জন্য কম দামে জিনিসপত্র বিক্রির মহোৎসব। ৪০ ইঞ্চি রঙিন টেলিভিশন, যার দাম এক হাজার ডলার, Continue reading

নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ” উবাস্তে ইয়ামা” – হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদহুমায়ূন আহমেদ
তারিখ: ০১-১২-২০১১

‘উবাস্তে’র অর্থ ময়লা, ইংরেজিতে গারবেজ। ‘ইয়ামা’ শব্দের অর্থ পর্বত। জাপানি এই শব্দ দুটির অর্থ—যে পর্বতে ময়লা ফেলা হয়। Continue reading

“ও আমার দেশের মাটি “একটি প্রশ্ন ও কিছু ডাউনলোড,ও কিছু কথা … এবং আমার বিজয় দিবস

সকালে ঘুম ঘুম চোখে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হয় পিসি অফ করা। সারা রাত ডাউনলোড দিয়ে রাখি। সকালে যদি ভাইয়া দেখে আমার পিসি ওপেন করা তাহলে তো কথাই নেই। সুন্দর সুন্দর কিছু কথা বলবে। যেগুলো শুনলে আমার মেজাজা খারাপ হয়ে যায়। বড় ভাইয়েরা এত ঝালায় তা বলার মত না :( মাঝে মাঝে মন চায় !!! যদি আমি যদি বড় হতাম তাহলে আমার ভাইটাকে সারাদিন বকা উপর রাখতাম । আমার ভাবতে ভাল লাগে আমি বড় এবং চোখ বন্ধ করে কল্পনা করি আমি বড় ভাই হয়ে গেছি এবং ভাইয়া আমার ছোট ভাই হয়ে গেছে তখণ মন মত বকাঝকা করতে থাকি ভাইয়াকে কল্পানায :P :D
আজ আমার ব্যাস্ততা একটু কম অন্য দিনগুলো থেকে। অনেকদিন ব্লগে লিখি না। অন্যান্য ব্লগুলো পড়া হয়না বেশ কিছুদিন যাবত। তাই ভাবলাম আজ একটু ব্লগগুলো লেখা পড়ব ।
ইদানিং সময়টা কোন দিয়ে যাচ্ছে একধুম টেরই পাচ্ছি না। এই সকাল হচ্ছে এই দুপুর এই বিকাল এই রাতের ঘুম এভাবে যেন খুব দ্রুত সময় পার হয়ে যাচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে একধুম পারছি না। আজ তারিখ হল ১.১২.২০১১  আমার বিজয়ের মাস শুরু । প্রথমে ব্যাপারটি লক্ষ্য করলার ফেইসবুকে সবাই নিজেদের প্রোফাইল ছবি পরিতর্বন করা দেখে অনেককে দেখলাম যদি পরিবর্তন করছে। ব্যাপারটা খুব ভাল লাগল দেখে। সত্যি কিছু মানুষের হলেও মনে আছে এই মাসটির কথা। সকালে উঠে এটা দেখি মনটা ভাল হয়ে যেতে চাইল Continue reading